1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছাত্রদল ক্যাডারদের হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রলীগের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ছাত্রদল ক্যাডারদের হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রলীগের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজন, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়। এই হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি। এর উচিত জবাব দেবে বাংলাদেশ ছাত্রলীগ। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে ঠিক তখনই বিএনপি ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করছে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন