1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফুল শার্ট-প্যান্ট-জুতা পরে মোটরসাইকেল চালাতে হবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ফুল শার্ট-প্যান্ট-জুতা পরে মোটরসাইকেল চালাতে হবে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের মোটরসাইকেল চালকদের ফুল শার্ট, ফুল প্যান্ট, গোড়ালি ঢাকা জুতাসহ মানসম্মত নিরাপত্তা সরঞ্জাম পরে মোটরসাইকেল চালাতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দেশের একাধিক সংবাদপত্রে দেয়া একটি বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলছে, দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই সবাইকে সতর্ক করার জন্য তারা ওই বিজ্ঞপ্তি দিয়েছেন।

‘মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বিআরটিএ’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ শিরোনামে বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনগতভাবে মোটরসাইকেল অপেক্ষাকৃত একটি অনিরাপদ বাহন। মোটরসাইকেল সাধারণত যুবক বা উঠতি বয়সীরা বেশি ব্যবহার করে থাকে, যাদের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানোর প্রবণতা খুব বেশি।

বিআরটিএ বলছে, দেশে এ যাবত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের সংখ্যা ৩৬ লাখ ৫০ হাজার হলেও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা ২৩ লাখ ৫০ হাজার। অর্থাৎ বহুসংখ্যক অদক্ষ মোটরসাইকেল চালক ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালনা করছে।

মোটরসাইকেল দুর্ঘটনা যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে আরও কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে রয়েছে:

অভিভাবকগণ সন্তানদের মোটরসাইকেল ব্যবহারে নিরুৎসাহিত করুন; শুধুমাত্র জরুরি প্রয়োজনে স্বল্প দূরত্বে মোটরসাইকেল ব্যবহার করুন। দূরপাল্লা বা মহাসড়কে মোটরসাইকেল ব্যবহার করবেন না। মোটরসাইকেল চালনাকালে একজনের বেশি আরোহী বহন করবেন না; ওভারটেকিং করবেন না। স্বল্প গতি বজায় রাখুন; অধিকাংশ ক্ষেত্রে মোড় বা বাঁক ঘোরার সময় মোটরসাইকেল কাত হয়ে পড়ে যায়। এ কারণে বাঁক অতিক্রম সময় স্বল্পগতিতে মোটরসাইকেল চালান; মোটরসাইকেল চালানোর সময় ইয়ার ফোন বা মোবাইল ফোন ব্যবহার করবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন মেনে চলুন; চালক ও আরোহী উভয়েই হেলমেট, চেস্ট গার্ড, নি গার্ড, এলবো গার্ড, গোড়ালি ঢাকা জুতা বা কেডস, আঙ্গুল ঢাক গ্লাভস, ফুল প্যান্ট-শার্ট ব্যবহার করুন; হালনাগাদ বৈধ কাগজপত্র ব্যবহার করুন। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন