1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশেষ ব্যবস্থায় জামালপুরের ৪ হলে ‘গলুই’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বিশেষ ব্যবস্থায় জামালপুরের ৪ হলে ‘গলুই’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি। এ ছবির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। অবশেষেই সেই গৃহবধূসহ পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন।

জামালপুর জেলায় কেবলমাত্র একটি সিনেমা হল রয়েছে। সেটি মেলান্দহ উপজেলার আশা সিনেমা হল। সেখানে দেখা যাবে ‘গলুই’। এছাড়াও আরও তিনটি নতুন হলে ছবিটি বিশেষ উপায়ে দর্শককে দেখানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতা এস এ হক অলিক। ঈদের দিন থেকে জামালপুর সদরের শিল্পকলা নতুন অডিটোরিয়াম ভবন (শীতাতপ নিয়ন্ত্রিত), জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম (শীতাতপ নিয়ন্ত্রিত), জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত) – এ ‘গলুই’ ছবি দেখা যাবে।

এস এ হক অলিক বলেন, ‘আমরা ছবিটির জন্য খুব ভালো সাড়া পাচ্ছি। এরই মধ্যে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। আমরা জামালপুরবাসীদের ছবিটি দেখাতে চাই। তাই একটি পুরোনো হলের পাশাপাশি আরও তিনটি হলের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি ঈদে সবার প্রিয় সিনেমা হবে ‘গলুই’।’

সরকারি অনুদানে ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন