1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা সফল হবে না: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা সফল হবে না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বলেন, এই অপচেষ্টাগুলো কোনভাবেই সফল হবে না।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে- পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানান রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে। তখন তারা কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে, যেগুলো তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।

এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইলো। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন