1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুবর্ণা মোস্তফার সঙ্গে ববি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সুবর্ণা মোস্তফার সঙ্গে ববি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এর নামও সুরভী। পারিবারিক সম্পর্কের এই গল্পে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজার মতো সব অভিনয়শিল্পী। সঙ্গে রয়েছেন এই সময়ের অভিনেত্রী ইয়ামিন হক ববি।

চয়নিকা বলেন, ‘এখনো কাজ চলছে, তবে শেষ পর্যায়ে। এটি পারিবারিক সম্পর্কের মিস্ট্রিয়াস গল্প। রোজার ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।’

এদিকে সুরভীর অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে চয়নিকা লেখেন, ‘সুবর্ণা মুস্তাফা, ডলি বা শম্পা আপাকে নিয়ে বলবার কিছুই নেই। তারাই তো শিল্পী, সত্যিকারের নক্ষত্র। পরম শান্তি পাই যখন সেটে থাকেন। তবে ববির সঙ্গে আমার প্রথম কাজ এই প্ল্যাটফর্মে। সত্যি একজন পরিচালক হিসেবে আমার ইউনিটের সবাই মুগ্ধ। অনটাইমে সেটে আসা, শুদ্ধ ভাষায় কথা বলা, স্ক্রিপ্ট মুখস্ত করে সুবর্ণা আপার মতো লিজেন্ড অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করা এবং সন্ধ্যায় শুটিং শেষ হয়ে যাওয়া সহজ কথা না। আমি সত্যিই ইম্প্রেসড।’

তিনি আরও লেখেন, ‘ববির একটাই কথা ছিল, ইমদাদুল হক মিলনের সুন্দর গল্প, আমার নির্মাণ, সুবর্ণা আপার সঙ্গে এক স্ক্রিনে অভিনয়ের লোভ। এমন সহশিল্পীর সঙ্গে অভিনয় করা মানেই অনেক কিছু শিখতে পারা।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন