1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুরো বোট ভাড়া করে পরী-রাজের বৈশাখী ভ্রমণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পুরো বোট ভাড়া করে পরী-রাজের বৈশাখী ভ্রমণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও মডেল চিত্রনায়ক শরিফুল রাজের নতুন সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। ফলে কাজ কমিয়ে দিয়েছেন পরীমণি। মাঝে মাঝেই নিজেদের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। পরী ও রাজ বিয়ের পর এবারই একসঙ্গে পহেলা বৈশাখ কাটালেন। তারা নৌকায় করে ঘুরে বেড়ালেন। সেই রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে পরীমণি নিজের ভালো লাগার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

পরীমণি বলেন, ‘আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম।

তারপর …

সে যে কত সব আয়োজন করে ফেলল! আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোঁপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি…

সবশেষে পরীমণি স্বামীকে ধন্যবাদ দিয়ে লিখেন, ‘রাজ, থ্যাংক ইউ জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।’

উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে পরিচয় ঘটে পরীমণির। এরপর গত বছরের ১৭ই অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। এ বছরের শুরুর দিকে পরীমনি জানান, তারা বিয়ে করেছেন ও সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন