1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেলাল-লোপার কণ্ঠে ‘সুবহানাল্লাহ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বেলাল-লোপার কণ্ঠে ‘সুবহানাল্লাহ’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

‘সামান্য সম্বল’ গানের মাধ্যমে সংগীতাঙ্গনে জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন লোপা হোসেইন ও বেলাল খান। সেই গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এই জুটি এবার নিয়ে আসছেন নতুন গান। যার শিরোনাম ‘সুবহানাল্লাহ’। আজ সন্ধ্যায় ইউটিউবে লোপা হোসেইনের চ্যানেলে আনুষ্ঠানিকভাবে গানটি উন্মুক্ত করা হবে।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন লোপার জীবনসঙ্গী গীতিকার সিরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে মডেল হয়েছেন কায়েস আরজু ও শাকিলা পারভীন।

লোপা হোসাইন বলেন, ‘এটি মেলোডিয়াস একটি গান। কিছু গান থাকে যা শোনামাত্রই সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই গুনগুন করে গাইতে ইচ্ছা করে। এটিও তেমনই। সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন