1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথমবারের মতো জুটি বাঁধলেন নিরব-মাহি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

প্রথমবারের মতো জুটি বাঁধলেন নিরব-মাহি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

প্রথমবারের মতো জুটি বাঁধলেন মডেল চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রের জন্যই তাদের এক হওয়া। নিরব জানান, একটি ফ্যাশন হাউসের বিশাল আউটলেটের জন্য বিজ্ঞাপনচিত্রটি বানানো হচ্ছে। ২২ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটি রয়েছে যমুনা ফিউচার পার্কে।

নিরব বলেন, “আমরা গত দুইদিন শুটিং করেছি যমুনা ফিউচার পার্কে। আজ (বৃহস্পতিবার) শুটিং হচ্ছে ফিল্ম ভ্যালিতে। এই বিজ্ঞাপনে আমাদের সঙ্গে আরও আছেন রোজি সিদ্দিকী, মনিরা মিঠুসহ প্রায় দেড়’শ মানুষ।”

বিশাল আয়োজনের এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন অনন্য মামুন। প্রথমবারের মতো মাহির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, ‘সহশিল্পী হিসেবে মাহি চমৎকার। আনন্দের সঙ্গে কাজটি করছি আমরা। তাছাড়া বিজ্ঞাপনটির অ্যারেঞ্জমেন্ট অনেক বড়। সবমিলে দারুণ একটা কাজ হচ্ছে।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন মাহিয়া মাহি। এরপর থেকে তিনি শোবিজের কাজে সময় কম দিচ্ছেন। নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন না। আগে চুক্তিবদ্ধ হওয়া প্রজেক্টগুলো শেষ করেছেন। মাহি নিজেই জানিয়েছেন, ধীরে ধীরে সিনেমার কাজ কমিয়ে দেবেন।

সম্প্রতি গাজীপুরে স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্ট চালু করেছেন নায়িকা। সেই ব্যবসাতেই মনোযোগ দিতে চান। তবে এর ফাঁকে ভালো মানের কাজ পেলে করবেন বলে জানান। তারই অংশ হিসেবে অনন্য মামুনের নির্দেশনায় নিরবের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন