1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শপথ নিয়েছেন নায়ক রিয়াজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শপথ নিয়েছেন নায়ক রিয়াজ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচন। যেখানে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে যান নায়ক রিয়াজ। কিন্তু কমিটির নির্বাচিত সদস্য রোজিনার পদত্যাগ করলে কপাল খোলে এই তারকার।

গত ২৬ মার্চ সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে রোজিনার স্থলাভিষিক্ত করা হয়। আজ (৬ এপ্রিল) নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রিয়াজ। শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন এই নায়ক। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় সেখানে উপস্থিত নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া সবাই রিয়াজকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ১৯৯৫ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম সিনেমা ‘বাংলার নায়ক’। তবে নায়ক হিসেবে তিনি খ্যাতি পান ১৯৯৭ সালে মুক্তি পাওয়া মোহাম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার সুবাদে।

তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘নারীর মন’, ‘বিয়ের ফুল’, ‘এই মন চায় যে’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘প্রেমের তাজমহল’, ‘স্বপ্নের বাসর’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’, ‘দুই দুয়ারী’, ‘কাজের মেয়ে’, ‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘সাবধান’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘খবরদার’, ‘লাল দরিয়া’, ‘মিলন হবে কতদিনে’, ‘শাস্তি’, ‘কি যাদু করিলা’, ‘হাজার বছর ধরে’ ইত্যাদি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন