1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে যারা ব্যাহত করতে চায়, আমরা তো জানি তারা কারা: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে যারা ব্যাহত করতে চায়, আমরা তো জানি তারা কারা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জনবিচ্ছিন্নরা একত্রিত হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীর কোথাও এমনটি হয়নি উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছ।’

শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে যারা ব্যাহত করতে চায়, আমরা তো জানি তারা কারা? তারা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের দোসর এরা ৭৫-এর হত্যাকারীদের দোসর। এরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরা ২০১৩-১৪ সালে যেভাবে অগ্নি সন্ত্রাস করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

মন্ত্রী বলেন, তাদের যে ঐক্যজোট তা ঐক্য জটে পরিণত হয় বারবার এবং তারা নিজেরাই জট থেকে বের হতে পারেন না। জনবিচ্ছিন্নরা একত্রিত হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীর কোথাও এমনটি হয়নি। কারণ কোনো আন্দোলন করতে হলে আর তা যদি জনগণের কোনো দাবি না হয় তাহলে সে দাবি নিয়ে কোনো দলই এগোতে পারে না। আর জনগণের দাবি হল যেভাবে উন্নয়ন অগ্রগতি হচ্ছে তা যেন অব্যাহত থাকে। জনগণ চায়, বিএনপি-জামাত চারদলীয় জোট সরকার সময়ের দুঃশাসনে যেন আমরা ফিরে না যাই।

তিনি বলেন, মানুষ কাকে চায়? যারা তাদের একটি উন্নত জীবন দেবে। যে অগ্নি সন্ত্রাস করবে এমন কারো হাতে মানুষ তাদের দায়িত্ব দিতে চায় না। কাজেই ঐক্যজোট আবারো ঐক্য জটে পরিণত হবে বলে আমার ধারণা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মহমুদা প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন