1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচর হতে ভিকটিম ও অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

শিবচর হতে ভিকটিম ও অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট-

অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই র‌্যাব-৮, সিপিসি-৩,  মাদারীপুর জেলার শিবচর হতে ভিকটিম ও অপহরণকারী চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৬ মার্চ রাতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাঠালবাড়ি ইউনিয়নের হাজী ওমর আলী বেপারী কান্দি সাকিনস্থ চায়না প্রজেক্ট সংলগ্ন জেলার শিবচর থানার হাজী ওমর আলী বেপারী কান্দি গ্রামের হাজী মুকবুল মাতবরের ছেলে মোঃ শাহজালাল(৪০) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে অপহরনকৃত ভিকটিম মোঃ সোহেল মল্লিক(৩৯), পিতাঃ মৃত হোসেন মল্লিক, সাং-কুড়ালিয়া(০২ নং ওয়ার্ড), থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল‘কে উদ্ধার করেন। একই স্থান থেকে আন্তঃ জেলা বিভিন্ন অপরাধ চক্রের সদস্য ও অপহরনকারী ১। মোঃ রাসেল মিয়া(৩২), পিতাঃ মোঃ চাঁন মিয়া, সাং-হাজী ওমর আলী বেপারী কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর ২। মোঃ হোসেন(৩২),পিতাঃ মোঃ হেমায়েত, সাং-মহেষপুর, থানাঃ কাশিয়ানি, জেলাঃ গোপালগঞ্জ, ৩। মোঃ রুবেল সরদার(৩৩), পিতাঃ মোঃ বাবুল সরদার, সাং-গৈলা, থানাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল ৪। মোঃ হালিম(৪০),পিতাঃ মোঃ হাতেম আলী মন্ডল, সাং-কুসুমনগর, থানাঃ শ্রী-বর্দী, জেলাঃ শেরপুর, ৫।  মোঃ অপু সরোয়ার(৩৬),পিতাঃ মৃত শাহজাহান সরদার, সাং-উত্তর খয়রাকুড়ি, থানাঃ হালুয়া ঘাট, ময়মনসিংহ এবং ০৬। মোঃ শাহ জালাল(৪০), পিতাঃ মৃত হাজী মকবুল মাতবর, সাং-হাজী ওমর আলী বেপারী কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরগণ‘কে ০৭টি মোবাইল, ০৯টি সীমকার্ড এবং নগদ ৪,২৫০/-টাকাসহ আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ মার্চ ২০২২ তারিখ ভিকটিম ও তার সাথে থাকা আসামী মোঃ রুবেল সরদার ঢাকা হতে বরিশালে উদ্দেশ্যে ০৯.০০ ঘটিকায় মাদারীপুর জেলার শিবচর থানাধীন ইলিয়াছ আহম্মেদ চৌধুরী লঞ্চঘাটে পৌছালে মোঃ রুবেল সরদার এর পুর্ব পরিকল্পিত অন্যান্য আসামীগণ পরপস্পর যোগসাজসে একটি ব্যাটারী চালিত ইজি বাইকে ভিকটিম মোঃ সোহেল মল্লিক‘কে আসামী মোঃ শাহজালাল(৪০) এর বসত বাড়িতে নিয়ে যায়। আসামীরা পরপস্পর ভিকটিমকে এলোপাতাড়ি ভাবে মারধরসহ মারতœকভাবে জখম করে এবং ভিকটিমের পরিবারের নিকট হইতে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দাবি করে অন্যথায় তাহাকে খুন করার হুমকি প্রদান করে। এমতাবস্থায় ভিকটিম তাহার মামাতো ভাইয়ের মাধ্যমে কৌশলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর কোম্পানী কমান্ডারকে বিষয়তি অবগত করিলে তৎক্ষনাৎ আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিকটিমের অবস্থান সনাক্ত করে অপারেশন পরিচলানা করে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিমকে অপরাধী চক্রের ০৬ সদস্যসহ হাতে নাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত ভিকটিম মোঃ সোহেল মল্লিক(৩৯), পিতাঃ মৃত হোসেন মল্লিক, সাং-কুড়ালিয়া(০২ নং ওয়ার্ড), থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল নিজেই বাদি হয়ে আটকৃত অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলার পলাতক আসামী ১। মোঃ শকিকুল ইসলাম(৩৯), পিতাঃ নিজাম উদ্দিন খান, টিহাটি, কোটালীপাড়া, গোপালগঞ্জ ও ২। মোঃ সেলিম(৫০), থানা ও জেলাঃ অজ্ঞাত‘কে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
https://youtu.be/naWodgH7kF0
র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন