1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুক্রবার মুক্তি পাচ্ছে ‘গুণিন’ ও ‘শিমু’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘গুণিন’ ও ‘শিমু’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পোস্টারে দুই ছবি

অনলাইন ডেস্ক।।

শুক্রবার মুক্তি পাচ্ছে দুই আলোচিত নির্মাতার নতুন ছবি— গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ও রুবাইয়াত হোসেনের ‘শিমু’। এর মধ্যে প্রথম ছবিটি পেয়েছে ২০টি প্রেক্ষাগৃহ, দ্বিতীয়টি পেয়েছে ৭টি।

হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুণিন’ নির্মাণ করেছেন সেলিম। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, পরীমনি, শরিফুল রাজ, ইরেশ যাকের প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল হিসেবে নির্মিত হয়েছে।

সিনেমাটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের চার শাখা, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, চিত্রামহল, শ্যামলী, আনন্দ, বি জি বি ও গীতে। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন ও সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), রূপকথা (পাবনা), সঙ্গীতা ও লিবার্টি (খুলনা), মডার্ন (দিনাজপুর), চাঁদমহল (কাঁচপুর) এবং সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) আছে তালিকায়।

রুবাইয়াত হোসেনের ‘শিমু’তে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শাহানা গোস্বামী, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। ২০১৯ সালে টরন্টোতে প্রথম ছবিটি প্রদর্শিত হয়েছিল ‘মেড ইন বাংলাদেশ’ নামে। পরে লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিদেশে বাণিজ্যিকভাবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা করেছে খনা টকিজ।

ছবিটি ঢাকায় দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের ৪ শাখায় ও ব্লকবাস্টার সিনেমাসে। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) ও চন্দ্রিমা (শ্রীপুর, সাভার)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন