1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বামীকে নিয়ে শুটিংয়ে মাহি! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

স্বামীকে নিয়ে শুটিংয়ে মাহি!

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন করে ঘর বেঁধেছেন। গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি। যদিও তাদের বিয়ের গুঞ্জন অনেক আগে থেকেই শোনা গিয়েছিল। তবে ওইদিনই মাহি বিয়ের ছবিসহ খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে বিয়ের ৩ দিন যেতে না যেতেই শুটিংয়ে হাজির মাহি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এফডিসিতে এসেছেন নায়িকা। সঙ্গে ছিলেন তার নতুন স্বামী রাকিব সরকার। এদিন তিনি ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। যেটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি।

সাধারণত বিয়ের পর সবাই হানিমুন তথা মধুচন্দ্রিমায় যায়। কিন্তু মাহি এলেন শুটিংয়ে। বিষয়টি তিনি বলেন, ‘লকডাউন উঠে গেছে। ফের কাজ শুরু হলো। অনেক কাজ জমে গেছে। তাই এখন পুরোপুরি কাজে মনোযোগ দিতে চাই। তাই বিয়ে করেই দ্রুত কাজে ফিরলাম। কাজ একটু গুছিয়ে তারপর মধুচন্দ্রিমায় যাব।’

জানা গেছে, বিয়ের পরের দিনই স্বামী রাকিবকে নিয়ে নিজের গ্রামের বাড়ি রাজশাহীতে গিয়েছেন মাহি। সেখান থেকে ফিরে ঢাকায় এসেছেন। আর এসে সময় নষ্ট না করে নেমে পড়েছেন কাজে।

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এরপর তারা সুখেই সংসার করছিলেন। কিন্তু আচমকাই জানা যায় এ দম্পতির বিচ্ছেদের খবর। গত মে মাসে মাহি নিজেই ডিভোর্সের কথা প্রকাশ্যে আনেন।

এর আগে মাহি ২০১৫ সালে শাওন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন