1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ছয়জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় দুজন এবং উপসর্গে নিয়ে চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নাটোরের দুজন, রাজশাহী ও  নওগাঁর একজন করে।

গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) দুজন এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন। এই এক দিনে তিনজন পুরুষ এবং তিনজন নারীর মৃত্যু হয়েছে হাসপাতালে। এদের মধ্যে দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী তিনজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী একজন মারা গেছেন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩৭। বর্তমানে রাজশাহীর ৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার ৭ জন, চুয়াডাঙ্গার ৫ জন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৬ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২০ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৮ দশমিক ০৯ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ১৩ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮৬ জন। এর মধ্যে করোনায় ৩০ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৪৮ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় সাতজনের মৃত্যু হয়।

এর আগে গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন