1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হঠাৎ পাহাড়ে কেনো দেব? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

হঠাৎ পাহাড়ে কেনো দেব?

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এমন পরিস্থিতিতে রুক্মিণী মৈত্রকে নিয়ে পাহাড়ে পৌঁছালেন দেব। সেখানে ‘কিশমিশ’ ছবির শুটিং করবেন টলিউডের এই দুই তারকা।

রোববার (১২ সেপ্টেম্বর) রুক্মিণীকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে নামেন দেব। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পাহাড়ে শুটিং করতে তার বরাবরই ভাল লাগে। এর আগে যে কয়টি ছবির শুটিং পাহাড়ে করেছেন, সব কয়টিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। এবারও আশাবাদী দেব।

গত বছরের ভালোবাসা দিবসে অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে ‘কিশমিশ’ ছবির ঘোষণা দিয়েছিল দেবের প্রযোজনা সংস্থা। জানা গিয়েছিল, ছবির একটা বড় অংশজুড়ে থাকবে টু-ডি অ্যানিমেশন। বাংলায় যে ধরনের কাজ একেবারেই চোখে পড়ে না। এক অন্যরকম ছকভাঙা এক প্রেমের গল্প বলবে ‘কিশমিশ’। ছবিটির পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

তিনটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে নিয়ে সিনেমার গল্প। যেখানে দেবের চরিত্রের নাম কৃশানু। আর রোহিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। ছবির ১০ দিনের শুটিং বাকি রয়েছে। সেটা পাহাড়ে সম্পন্ন করবে বলেই জানান দেব। সোমবার (১৩ সেপ্টেম্বর) টয় ট্রেনে শুটিং করবেন এই টলিউড তারকা।

এদিকে এবার দুর্গাপূজায় মুক্তি পাবে দেবের ‘গোলন্দাজ’। ছবিতে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। একই দিনে বক্স অফিসে মুক্তি পাবে জিতের ছবি ‘বাজি’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন