1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

উত্তর ইরাকের ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি বাহিনীকে সহায়তা দিতে বিমানবন্দরটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী।

তিনটি রকেট হামলা হয়েছে বলে প্রথমে জানায় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস।

পরে আরেকটি বিবৃতিতে কুর্দি কাউন্টার টেররিজম ফোর্স জানায়, বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল।

এতে বলা হয়, ‘দু’টি বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে চালানো হামলায় কেউ হতাহত হয়নি।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ওই এলাকায় কমপক্ষে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কুর্দি আঞ্চলিক সরকারের ফরেন মিডিয়া রিলেশন প্রধান লাউক গফুরি বলেছেন, ‘বিস্ফোরক বহন করছিল এসব ড্রোন। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এবং ভূখণ্ডের বাইরে সেটা বিস্ফোরিত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

ইরবিল বিমানবন্দরে গত বছরও কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ওই সময়ও বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন