1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুটিং ছেড়ে দেশে ফিরলেন অক্ষয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শুটিং ছেড়ে দেশে ফিরলেন অক্ষয়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

লন্ডনে রঞ্জিত তিওয়ারির সিন্ড্রেলা ছবির শুটিং করছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। হঠাৎ খবর পেলেন মায়ের অসুস্থতার। তাই শুটিং ছেড়ে দ্রুত চলে এলেন নিজ দেশে। সোমবার সকালে ভারতে পৌঁছান তিনি।

দেশে ফিরতে ফিরতেই অক্ষয়ের মা অরুণা ভাটিয়ার অবস্থার অবনতি হয়েছে। নেওয়া হয়েছে আইসিইউতে। মায়ের অসুস্থতার খবর পেয়েই নির্মাতাদের অক্ষয় জানান, যে যে সিনে তিনি নেই, সেই সিনগুলো যেন শুট করে নেন পরিচালক।

কিছুদিন আগেই মুক্তি পায় অক্ষয়ের ছবি বেলবটম। সেই ছবিরও কিছু অংশের শুট হয়েছিল লন্ডনে। সেসময় মায়ের সঙ্গে সময় কাটানো নিয়ে একটি ইমোশনাল পোস্ট করেছিলেন এ অভিনেতা। ব্যস্ত শিডিউলের মাঝে কীভাবে তিনি সময় বের করেন মায়ের জন্য সে কথাই উঠে এসেছিল ওই পোস্টে। তিনি লিখেছিলেন, ‘শুটিংয়ের মাঝেই লন্ডনে কিছুদিন মায়ের সঙ্গে কাটালাম। তুমি যত ব্যস্তই থাক, কখনও ভুলো না যে মাও বৃদ্ধ হচ্ছেন। তাই যখনই সময় পাবে মায়ের সঙ্গে সময় কাটাও।’

রঞ্জিত তিওয়ারির এ ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাকুলপ্রীত সিংকে। লন্ডনেই এ ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

সূত্র: জিনিউজ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন