1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্ল্যাট ছাড়ার নোটিশ পেয়ে পরীমণির প্রশ্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ফ্ল্যাট ছাড়ার নোটিশ পেয়ে পরীমণির প্রশ্ন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কারাগার থেকে মুক্তি পেয়ে ২৭ দিন পর বাসায় ফিরেই ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেখে ক্ষুব্ধ পরীমণির প্রশ্ন করেছেন, দেশ ছেড়ে চলে যাব?

বুধবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি জানান, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম।

তিনি বলেন, এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?

ক্ষুব্ধ পরীমনি বললেন, ‘এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?’

তিনি জানান, চার দিন আগে তাঁকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। আজ বাসায় ফিরে জানতে পারেন তিনি।

পরীমনি বললেন, ‘আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?’

পরীমনি জানান, প্রতিদিন সাংবাদিক, পুলিশ আসছে যে ভবনে তিনি থাকেন সেখানে, ফলে মানুষ বিরক্ত হচ্ছে। আমি একজন আর্টিস্ট। শুধু মদ আর কি কি জানি পাইছে, শুধু এগুলোই করি না আমি। মিডিয়া ট্রায়ালে ট্রায়ালে আমি শেষ হয়ে গেলাম। মিডিয়া জাজ দিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আমার বাসস্থান কেড়ে নেয়ার অধিকার তো কারও নেই। এই যে ডিস্টার্বটা হলো .. আমি একটা বাসায় থাকি, আমি কাজ করি, আমার বাসা নিয়ে যা যা হলো, এখন আমার বাসা ছেড়ে দেয়ার নোটিশ আসছে। এখন কি আমি র‍্যাবের বাসায় গিয়ে উঠবো? এখন আমাকে বাসা কে দেবে? এত বছর ধরে এই বাসায় রয়েছি, এখন হুট করে কোথায় যাবো?

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পরীমনির জামিনের আদেশ দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন