1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওসি প্রদীপের জামিন নামঞ্জুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টেকনাফ থানার আলোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

একইসঙ্গে আদালত প্রদীপ দাশের পক্ষে দায়ের করা জামিন আবেদন নামঞ্জুর এবং তার স্ত্রী চুমকি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের আদেশে বলা হয়, চুমকি আগামী ৭ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় আদালতে হাজির না হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করা হবে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বাদী দুদক জানায়, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাসহ একাধিক অভিযোগে বহিষ্কৃত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি’র বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তর এবং ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগপত্র দেওয়া হয় আদালতে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৬ জুলাই এ অভিযোগপত্র দাখিল করেছিলেন।

এর আগে, অভিযোগপত্র শুনানির জন্য কক্সবাজার কারাগার থেকে প্রদীপ দাশকে দুপুর পৌনে একটায় চট্টগ্রাম আদালতে আনা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন