1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভক্তদের ভালোবাসায় সিক্ত পরী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ভক্তদের ভালোবাসায় সিক্ত পরী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এদিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা রঙের একটি গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

এ সময় পরীমণি নিজেও ছিলেন সাদা পোশাকে। মাথায় ছিল সাদা ওড়না। মুক্ত পরীমণিকে বেশ উচ্ছল ও হাসিখুশি দেখা যায়। এ সময় নায়িকার ভক্ত ও শত শত উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। উৎসুক জনতার ভালোবাসার কারণেই কারাফটক থেকে ৩ ফিটের পথ পেরুতেই ৬ মিনিট লেগে যায় তার।

এ সময় সবার নজর কেড়েছে পরীমণির হাতের তালুতে আঁকা একটি লেখা-‘ডোন্ট লাভ মি বিচ’। যার বাংলা অর্থ, ‘আমাকে ভালবেসো না কুকুর’।

গাড়িতে দাঁড়িয়েই ভক্ত ও উৎসুক জনতার ভালোবাসার জবাব দেন পরী। সবার সঙ্গে সেলফি তোলেন। আনন্দে মেতে উঠেন। চলে যাওয়ার আগে গাড়ির সানরুফ খুলে মাথা উঁচিয়ে দাঁড়ান। অপেক্ষমাণ ভক্তদের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করেন। হাত নেড়ে জানান সম্ভাষণও। মাত্র কয়েক সেকেন্ডে যতটা পেরেছেন সবার সঙ্গে মুক্তির আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।

এর কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এসব দৃশ্য। পরীমণির শুভাকাঙক্ষী ও ভক্তরা ছবিগুলো পোস্ট করে ইতিবাচক ক্যাপশনে ভরিয়ে দেন তাকে। বেশির পোস্টেই মানুষ লিখেছেন, মুক্ত পরীমণি আবার নতুন করে তার ক্যারিয়ার শুরু করবেন। খুব দ্রুত তিনি নিজের স্বরূপে ফিরছেন। দাঁড়াবেন লাইক, অ্যাকশন, ক্যামেরার সামনে।

এর আগে সকাল সাড়ে ৮টায় পরীমণির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান। এ সময় তার আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন