1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন একজন। এর আগের দিন এখানে মারা যান ৮ জন।

এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩৩৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪০ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৬৩ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন রয়েছেন। মৃত ২ জন পুরুষ ও ৫ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রবিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৭৬ জন। এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহী জেলার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ০১ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন