1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পেনে উড়াল দিচ্ছেন শাহরুখ খান ও দীপিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

স্পেনে উড়াল দিচ্ছেন শাহরুখ খান ও দীপিকা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বলিউড বাদশা শাহরুখ খান বর্তমানে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। চলতি মাসের শুরুতে সিনেমাটির শুটিং সাময়িক বিরতি দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটির শুটিংয়ের জন্য দীপিকাকে সঙ্গে নিয়ে ইউরোপের দেশ স্পেনে পাড়ি জমাবেন কিং খান।  এর আগে শনিবার (২৮ আগস্ট) থেকে মুম্বাইয়ে শুরু হবে ‘পাঠান’-এর শুটিং। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এ লটের শুটিং শেষ হবে। এর মধ্য দিয়ে শেষ হবে সিনেমাটিতে ভারতের অংশ দৃশ্যধারণের কাজ।

জানা গেছে, মুম্বাইয়ের শুটিং শেষ করেই ইউরোপের দেশ স্পেনে যাবে ‘পাঠান’ সিনেমার টিম। স্পেনের মাদ্রিদ শহরেই বেশিরভাগ অংশের শুটিং হবে। এ ছাড়া বিভিন্ন পর্যটন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। কিছুদিন আগেও পরিচালক সিদ্ধার্থ আনন্দ আফগানিস্তানে পাঠানের শুটিংয়ের পরিকল্পনা করেছিলেন। তবে কাবুলের বর্তমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

অ্যাকশন-থ্রিলার গল্পে নির্মিতব্য ‘পাঠান’ সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন