1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেঁদে ফেললেন শিল্পা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কেঁদে ফেললেন শিল্পা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ফোর’-এর মঞ্চে ফিরে সমাজে নারীদের লড়াইয়ের কথা বললেন শিল্পা শেঠি।

অনুষ্ঠানে স্বাগত জানানো হতেই কেঁদে ফেললেন পর্ন কেলেঙ্কারিতে আটক রাজ কুন্দ্রার স্ত্রী। টিভি চ্যানেল সনির ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট হওয়া নতুন সেই ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

রানি লক্ষ্মীবাঈয়ের কাহিনিকে ভিত্তি করে একটি পরিবেশনা ছিল এ শো-এ। সেই নাচের পর বিচারক শিল্পা মতামত প্রকাশ করেন।

তিনি বলেন, ‘‘রানি লক্ষ্মীবাঈয়ের গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ এখনো নিজের অধিকারের জন্য নারীদের প্রচুর ল়ড়াই করতে হয়। স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য।’’

জানালেন, এমন কিছু নারীর জন্য তিনি গর্বিত। মনে আশা জাগে তার।

শিল্পার বলেন, যে রকম পরিস্থিতিই আসুক না কেন লড়াই করবেন তিনি। সেই অনুপ্রেরণার জন্য লক্ষ্মীবাঈয়ের মতো নারীদের কুর্নিশ জানালেন।

এর আগেই মঞ্চে ওঠার পর বলিউড নায়িকাকে স্বাগত জানান সব প্রতিযোগী এবং অন্য দুই বিচারক পরিচালক অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এ সময় সবার ভালোবাসা পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পা।

পর্ন-কাণ্ডে রাজ গ্রেপ্তারের পর কিছুদিন শো থেকে বিরতি নিয়েছিলেন শিল্পা। এ ঘটনা নিয়ে কোনো বিবৃতিও দেননি তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন