1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মাদক আইনে করা এক মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর।

এছাড়া, তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী নিবন্ধন কর্মকর্তা এস এম জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল একই থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

এছাড়া, তার বিরুদ্ধে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ মোট তিনটি মামলা এখনও চলমান।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। তবে, গত ২৫ জুলাই উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

গত ৩০ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‍্যাবের অভিযানের পর ৩১ জুলাই ভোররাত সোয়া ১২টার তাকে আটক করা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় ওই অভিযান চালানো হয়।

পরে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে চারটি মামলা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন