1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাবেলের নতুন ধামাকা ‘সোনা বন্ধুরে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

পাবেলের নতুন ধামাকা ‘সোনা বন্ধুরে’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেলের নতুন গান ‘সোনা বন্ধুরে’। রিদমিক ধাঁচের এই গানের কথা লিখেছেন স্যুপ নাসিফ ও জুয়েল মোর্শেদ। সুর করেছেন আদিব কবির ও জুয়েল মোর্শেদ আর সংগীতায়োজন করেছেন আদিব কবির। পাবেলের সঙ্গে গানটিতে মডেল হয়েছেন হামজা খান সায়ান ও শাকিলা পারভীন।  ঢাকার অদূরে কেরানীগঞ্জের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস। গানটিতে র‍্যাপ করেছেন র‍্যাপস্টা দাদু।

প্রকাশের পরপরই গানটি ইউটিউব, টিকটক সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ইতিমধ্যে এই গানটি ইউটিউবে দেখেছেন  ৮ লাখেরও বেশি দর্শক। টিকটক ভিডিও হয়েছে ৫০ হাজার এর ও বেশি। পাশাপাশি টিকটকে ট্রেন্ডিং এ আছে এই গানটি। সব মিলে প্রশংসায় ভাসছে ‘সোনা বন্ধুরে’ টিম।

এ প্রসঙ্গে শিল্পী জাহেদ পারভেজ পাবেল বলেন- ‘বুক চিন চিন’ এর পর ‘সোনা বন্ধুরে’ আমার নতুন ধামাকা।  গানটির মধ্যে বেশ মজা আছে এবং ভিডিওটিও মজার ও কালারফুল করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ। কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বড় ভাই ও মেন্টর জুয়েল মোর্শেদ এবং প্রিয় মানুষ ও ধ্রুব মিউজিক স্টেশন এর কর্ণধার ধ্রুব গুহ দাদার প্রতি।

গানটির গীতিকার ও সুরকার জুয়েল মোর্শেদ জানালেন- ‘জাহেদ পারভেজ পাবেল আমার খুবই কাছের মানুষ। ইতিপূর্বে তার জন্য ‘এসোনা’ শিরোনামে একটি গান আমি তৈরি করেছিলাম। পরবর্তীতে পাবেল তার গানের ক্যারিয়ার কে সমৃদ্ধ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে। তার গানের গলাটাও বেশ চমৎকার। ‘সোনা বন্ধুরে’ গানটির মূল পাঞ্চ লাইনটি আমি তৈরি করি আরও দুই বছরে আগে। পরবর্তীতে আমার তত্ত্বাবধানে কম্পোজার আদিব ও নাসিফ গানটিকে চূড়ান্ত রূপ দেয়। কৃতজ্ঞতা সকল শ্রোতা-দর্শকদের প্রতি। আর পাবেলের জন্য শুভ কামনা।

উল্লেখ্য, এ বছরের শুরুতে একটি কাভার গান করে আলোচনায় আসেন পাবেল। ছয় মাসের মাথায় ‘সোনা বন্ধুরে’ শিরোনামের নতুন এই মৌলিক গান নিয়ে হাজির হলেন এই শিল্পী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন