1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। সব ফরম্যাটের ক্রিকেটে গত জুলাইয়ের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মাস সেরা খেলোয়াড়ের এই মনোনয়ন পেলেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিব ছাড়াও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। জুলাইয়ের মনোনয়ন পাওয়া তিনজনই অলরাউন্ডার।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হলেন সাকিব।

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের ক্রিকেটে ব্যাট-ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন তিনি। সিরিজের একমাত্র টেস্টে পাঁচ উইকেট নেন সাকিব। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পাঁচ উইকেট নেন তিনি। মোট ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারির নেতৃত্ব দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ ছাড়া ব্যাট হাতে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জেতান সাকিব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন