1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮৭ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮৭ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে ডেঙ্গু সংক্রমণের এটাই নতুন রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানায়, নতুন ২৮৭ রোগীর মধ্যে মাত্র আট জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার।

এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ১৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১০২ জন।

চলতি মাসের দুই দিনে সারা দেশে মোট ৫২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে ৯৭৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন