1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাষ্ট্রদূত পাঠাচ্ছে মিয়ানমার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

রাষ্ট্রদূত পাঠাচ্ছে মিয়ানমার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ব্রিটেনে নিজেদের নতুন প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর আগের রাষ্ট্রদূতকে নাটকীয়ভাবে সরিয়ে দেয়া হয়।

জান্তা সরকারের একটি সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নতুন রাষ্ট্রদূতের ব্রিটেনে ভ্রমণের জন্য ইতিমধ্যে ভিসার আবেদন করা হয়েছে।

মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতের নিয়োগের বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

নতুন নিয়োগ পাওয়া কূটনীতিক আগের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা কেড়ে নেয়ার প্রতিবাদ করেছিলেন কেয়াও জোয়ার মিন এবং আন্দোলনেও সরব ছিলেন তিনি।

মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ৯শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েক হাজার সাধারণ মানুষকে।

এরপর থেকে মিয়ানমার সেনা বাহিনীর দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বহু দেশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন