1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বগুড়ার তিনটি হাসপাতালের ক‌রোনা ইউনিটে ২৪ জ‌নের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বগুড়ার তিনটি হাসপাতালের ক‌রোনা ইউনিটে ২৪ জ‌নের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

বগুড়ার তিনটি হাসপাতালের ক‌রোনা ইউনিটে ২৪ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গে‌ছেন আরও ১৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে ১৪৪ জনের। একই সময়ে সুস্থ হ‌য়ে‌ছেন ১৩৬ জন।

শ‌নিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এই তথ‌্য জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার সরদার রহমতুল্লাহ (৮৩) ও সেলিনা বেগম (৬৯), দুপচাঁচিয়া উপজেলার শিশির চন্দ্র (৭০), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের জাহানারা বেগম(৭৩) ও চাঁন মিয়া (৪৫)। এই ৬ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অপর তিনজন মারা যান।

ডা. তু‌হিন জানান, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৪৪ জন ক‌রোনায় আক্রান্ত ব‌লে শনাক্ত হয়েছেন।

আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এ নি‌য়ে জেলায় এখন পর্যন্ত মোট ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন ১৭ হাজার ৮৫২ জন।

এর মা‌ঝে সুস্থ হ‌য়ে‌ছেন ১৫ হাজার ৪২২ জন। মারা গে‌ছেন ৫৩৩ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন ১ হাজার ৮৯৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন