1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গুলি করে এক যুবককে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে গুলি করে এক যুবককে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনির বালিগ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সোহাগ তালুকদার(৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যায় ব্যবহৃত বন্দুকসহ হত্যাকারী আহাদকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। শনিবার (১৭ জুলাই) সকালে কালকিনি উপজেলা বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ ও আহাদের পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ করে দুই পক্ষকে জমি ভাগ করে দিয়ে যার যার জমিতে ধান লাগাতে বলে রায় দেয়। সালিশের রায় পেয়ে মঙ্গলবার সকাল ৬ টায় সোহাগদের অংশের জমিতে সোহাগ ধান লাগাতে গেলে আহাদ নিজের লাইসেন্স করা এক নলা বন্দুক দিয়ে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সোহাগ। স্থানীয়রা দ্রুত আহত সোহাগকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ফরিদপুর নেয়ার পথে সোহাগের মৃত্যু হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাইসেন্স করা (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত সোহাগ কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামের মো. শামচুল হক তালুকদারের ছেলে। আর হত্যাকারী আহাদ একই এলাকার মৃত আ. হাই মোল্লার ছেলে।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেফতার করে। সেসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাইসেন্স করা (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন