1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় রিমান্ড শেষে কারাগারে সজীব গ্রুপের চেয়ারম্যান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় রিমান্ড শেষে কারাগারে সজীব গ্রুপের চেয়ারম্যান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ছয়জনকে। বুধবার গ্রেপ্তার আটজনের মধ্যে দুজনকে জামিন দিয়েছে আদালত। অপর ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

এদের মধ্যে জামিন পেয়েছেন আবুল হাসেমের ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম।

বুধবার (১৪ জুলাই) বিকেলে চার দিনের রিমান্ড শেষে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে প্রেরণ করা হয়। এ সময় আসামিপক্ষ সবার জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার (১০ জুলাই) গ্রেপ্তার আটজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, হত্যা ও হত্যার অভিযোগে ধারায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমসহ আটজনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ আগুন ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে ঝরে যায় ৫১ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই লাশের একটি ব্যাগে একটি ডিএনএ পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন