1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বাড়িতে গিয়ে ত্রাণ ও ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘আলোর পথে রায়পুর’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুরে বাড়িতে গিয়ে ত্রাণ ও ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘আলোর পথে রায়পুর’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি ।।

মাদারীপুরের কালকিনিতে অসহায় ও সমাজের নিন্ম আয়ের মানুষের বাড়িতে ত্রাণ ও ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘আলোর পথে রায়পুর’ নামের একটি বেসরকারি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিন শতাধিক মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নামের তালিকা করে এই কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।
‘আলোর পথে রায়পুর’ সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন জানান, করোনা পরিস্থিতিতে কাজে যেতে না পারা সমাজের নিন্ম আয়ের মানুষ ও হতদরিদ্রদের নামের তালিকা করে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাইসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এছাড়া সমাজের অসহায় মানুষদের ঈদের পোষাকও দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান সংগঠনের নেতারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন