1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অতি সংক্রামক ডেল্টা করোনার ‘জঘন্য’ ভ্যারিয়েন্ট বললেন ফাউসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অতি সংক্রামক ডেল্টা করোনার ‘জঘন্য’ ভ্যারিয়েন্ট বললেন ফাউসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের (কভিড-১৯) অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘জঘন্য’ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

স্থানীয় সময় রবিবার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এবিসি নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ফাউসি বলেন, এটা খুবই স্পষ্ট যে ডেল্টা একটি জঘন্য ধরন। এটির মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অনেক বেশি।

তিনি বলেন, ‘খারাপ খবর হলো- আমাদের খুব জঘন্য একটি ধরন আছে। আর ভালো খবর হলো- আমাদের টিকা আছে, যা এ ধরনের বিরুদ্ধে কাজ করে।’

দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে অধিকাংশ টিকাই বেশ কার্যকর জানিয়ে জনগণকে দ্রুত টিকা নিতে সম্প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শুরুতে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার এই ভ্যারিয়েন্টের নাম দেয় ‘ডেল্টা’।

ইতোমধ্যে শতাধিক দেশে অতিসংক্রামক এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই ভ্যারিয়েন্টের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। এই ভ্যারিয়েন্টের দাপটে বাংলাদেশেও করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন