1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হলিউডের পথে পা বাড়াচ্ছেন আলিয়া ভাট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

হলিউডের পথে পা বাড়াচ্ছেন আলিয়া ভাট

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের পথে পা বাড়াচ্ছেন আলিয়া ভাট। ভারতীয় একাধিক সংবাদবাদ মাধ্যম বলছে, আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি উইলিয়াম মরিস এন্ডেভর (ডাব্লুএমই) এর সঙ্গে চুক্তি হয়েছে আলিয়ার। ডাব্লুএমই আন্তর্জাতিক ভাবে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও থিয়েটার শিল্পীদের উপস্থাপন করে। এই এজেন্সি প্রতিভাবান অভিনেতাদের খুঁজে বের করে ও তাদের শো-কেস করে হলিউডের কাছে। যার মাধ্যমে তারা হলিউডের সিনেমায় কাজ পান।

এই এজেন্সির সুবাদেই হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক, জেসিকা অ্যালবা, জেনিফার গার্নারের মতো বিখ্যাত অভিনয়শিল্পীরা।

জানা গেছে কিছুদিন আগে ডাব্লুএমই-এর সঙ্গে বলিউড চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার অভিনেত্রী ফ্রিডা পিন্টোরও চুক্তি হয়েছে। ফ্রিডা এখন হলিউডে টুকটাক কাজ করছেন।

এবার হলিউড সম্পর্কিত বিভিন্ন প্রোজেক্টে আলিয়ার প্রোফাইলও দেখভাল করবে ডাব্লুএমই। তাই বলাই যায় হলিউডের দারুণ কোনো প্রোজেক্টে আলিয়ার নাম ঘোষণাটা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন