1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাঁটতে গিয়ে প্রেম, ঘুরতে গিয়ে ধর্ষণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

হাঁটতে গিয়ে প্রেম, ঘুরতে গিয়ে ধর্ষণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট –

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মিরাজকে (২০) আটক করেছে পুলিশ। শুক্রবার (০২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে।

আটক মিরাজ ভোলার চর ফ্যাশনের আব্দুল্লাহপুরের মোশারফ হোসেনের ছেলে। ওই তরুণী একটি পোশাক কারখানার শ্রমিক।

ওই তরুণীর অভিযোগ, মিরাজের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

পুলিশ জানায়, তিন-চার মাস আগে বুড়িগঙ্গা নদীর ওয়াকওয়েতে হাঁটতে গিয়ে ওই তরুণীর সঙ্গে মিরাজ নামে এক যুবকের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায় সময়ই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মিরাজের সঙ্গে দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দাপার কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরে ফাঁকা জায়গায় তাকে ধর্ষণ করেন মিরাজ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওই তরুণী বাদী হয়ে মামলা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন