1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জিমে ঘাম ঝরাচ্ছেন বর্ষা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

জিমে ঘাম ঝরাচ্ছেন বর্ষা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে বর্ষার। প্রথম ছবি দিয়েই তুমুল জনপ্রিয়তা। গত ১১ বছর ধরেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই চিত্রনায়িকা। শুধু তাই নয়, সংসার ও বাচ্চা সামলেও এখনো রয়েছেন আগের মতোই তারুণ্যদীপ্ত।

কীভাবে বর্ষা নিজের তারুণ্য এখনো ধরে রেখেছেন? ভক্তদের কাছে তা রীতিমতো রহস্যই বটে। তবে সেই রহস্যের কিছুটা কিনারা হয়তো করা গেল। বর্ষা জানালেন তিনি নিয়মিত জিমে ঘাম ঝরান আর স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন।

দেশ রূপান্তরের হাতে চিত্রনায়িকার জিম করার বেশ কয়েকটি ছবিও এসেছে। সেখানে দেখা গেল জিমে ঘাম ঝরাচ্ছেন বর্ষা। তিনি জানালেন নিজ বাসাতেই প্রতিদিন নিয়ম করে জিম করেন।

উল্লেখ্য, ত্রিদেশীয় একটি ছবিতে শিগগিরই দেখা যেতে পারে বর্ষাকে। এতে তার নায়ক থাকবেন অনন্ত জলিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তার অভিনীত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। এ ছবিতে একেবারে ভিন্ন একটি চরিত্র ও গেটআপে উপস্থিত হবেন এই চিত্রনায়িকা। এর বাইরে সম্প্রতি তিনি ‘নেত্রী : দ্য লিডার’ছবির শুটিং করছেন। এ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিটির কিছু অংশের শুটিংও করে এসেছেন ভারত থেকে। এটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। তুরস্ক ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরাসহ তুরস্কের বেশ কজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন