1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইলিশ পোলাও তৈরির রেসিপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ইলিশ পোলাও তৈরির রেসিপি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইলিশের দিনে পাতে তো ইলিশ থাকবেই। অতিথি আপ্যায়নে কিংবা উৎসবে ইলিশ পোলাও করা হয় নিশ্চয়ই? ছুটির দিনের দুপুরে পরিবারের সবার জন্যই নাহয় ব্যতিক্রম কিছু রাঁধলেন! ইলিশ পোলাও তৈরি করা যায় খুব সহজেই। এটি তৈরিতে সময় লাগে কম। তাই ঝটপট রান্না করতে পারেন ইলিশের এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক ইলিশ পোলাও তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পোলাও চাল- ৫০০ গ্রাম
ইলিশ মাছ- ১২ টুকরা
টকদই- ১ কাপ
পেঁয়াজ বাটা- ৩/৪ কাপ
পেঁয়াজ স্লাইস- আধা কাপ
লবণ- স্বাদমতো
দারুচিনি- ২ টুকরা
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
এলাচ- ৪টি
পানি- ৪ কাপ
চিনি- ১ চা চামচ
কাঁচা মরিচ- ৮-১০টি
তেল- আধা কাপ।

তৈরি করবেন যেভাবে

মাছের মাঝখানের বড় টুকরাগুলো নিন। এবার তাতে আদা, রসুন, লবণ ও দই মেখে মিনিট বিশেক মেরিনেট করুন। এবার একটি পাত্রে তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে দিন দারুচিনি, এলাচ, ও বাটা পেঁয়াজ। ভালোভাবে কষিয়ে নিন। এবার তাতে দিন টকদই ও চিনি। আরেকবার কষিয়ে নিন। কষানো হলে তাতে দিয়ে দিন মাছ। এবার অল্প আঁচে ঢেকে রান্না করুন দশ-পনের মিনিট। মাঝখানে ঢাকনা তুলে একবার মাছ উল্টে দিন, সেইসঙ্গে দিয়ে দিন কয়েকটি কাঁচা মরিচ। ঝোল শুকিয়ে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন।

আরেকটি পাত্রে অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। বেরেস্তা হলে তুলে রাখুন। এবার সেই তেলে চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর তাতে পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে মিনিট পনের রান্না করুন। এবার চুলা থেকে নামিয়ে নিন। এবার অন্য একটি বড় পাত্রে প্রথমে অর্ধেক পোলাও দিয়ে তার উপরে মাছের টুকরাগুলো দিন। এবার মাছের উপরে বাকি পোলাও বিছিয়ে দিন। এভাবে দশ মিনিট ঢেকে রাখুন। এরপর উপরে বেরেস্তা বিছিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইলিশ পোলাও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন