1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু খানিকটা কমেছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে এখানে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১৭ জন মারা যায়। তারও আগের দিন মারা যান ২২ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। ৮ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, একজন চাঁপাইনবাবগঞ্জের,  নাটোরের ৩ জন, নওগাঁর একজন ও পাবনার একজন।  হাসপাতালটিতে গত তিন দিনে ৫২ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় ৬১ জন নতুন রোগী হাসপাতালের করোনা ইউনিটে  ভর্তি হয়েছেন।

এই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪ জন। বর্তমানে এখানে ৪৭৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন