1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে পৌঁছাল চীনের সিনোফার্মের ১০ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দেশে পৌঁছাল চীনের সিনোফার্মের ১০ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে পৌঁছাল চীনের সিনোফার্মের টিকা। চীন থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালানে দশ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, চীন থেকে টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার রাত সাড়ে ১২টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

মাইদুল ইসলাম বলেন, “এখন ১০ লাখ ডোজ টিকা এসেছে। কাল (শনিবার) সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।”

সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা বলে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। চীন সরকার এর আগে দুই দফায় সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে পাঠিয়েছিল। সেই টিকা দিয়ে বৃহস্পতিবার সারা দেশে জেলা পর্যায়ে আবারও গণ টিকাদান শুরু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন