অনলাইন ডেস্ক |
দেশে পৌঁছাল চীনের সিনোফার্মের টিকা। চীন থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালানে দশ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, চীন থেকে টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার রাত সাড়ে ১২টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
মাইদুল ইসলাম বলেন, “এখন ১০ লাখ ডোজ টিকা এসেছে। কাল (শনিবার) সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।”
সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা বলে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। চীন সরকার এর আগে দুই দফায় সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে পাঠিয়েছিল। সেই টিকা দিয়ে বৃহস্পতিবার সারা দেশে জেলা পর্যায়ে আবারও গণ টিকাদান শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.