1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অপূর্ব- সাবিলার হাসির নাটকে থাকবে মেসেজও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

অপূর্ব- সাবিলার হাসির নাটকে থাকবে মেসেজও

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে জুটি করে এবারের ঈদের জন্য বেশ ক’টি নাটক নির্মাণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’- এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

নাটকটির নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ। এটি সম্প্রতি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে।

রাজীব আহমেদ বলেন, ‘যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নাটকটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে।’

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘পান্তা ভাতে ঘি’। সব ক’টি কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন