1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাবা হওয়ার খবর জানিয়ে সমালোচিত হলেন নোবেল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাবা হওয়ার খবর জানিয়ে সমালোচিত হলেন নোবেল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে নিয়ে সমালোচনা থামছেই না। তিনি যাই করেন তা নিয়েই সমালোচনার শিকার হন। এবার বাবা হওয়ার খবর জানিয়েও সমালোচনার শিকার হলেন তিনি।

২৮ জুন, সোমবার রাতে ফেসবুকে নোবেল লেখেন—‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’সবকিছু ঠিকই ছিল, বিড়ম্বনা তৈরি হয়েছে দ্বিতীয় বাক্যের ‘হয়তো’ শব্দটি নিয়ে। অনেকে প্রশ্ন তুলেছেন—‘হয়তো কেন, আপনি নিশ্চিত নন?’ একজন লিখেছেন, ‘এই হয়তোর কোনো অর্থ নেই! হয়তো বাদ দিয়ে নিশ্চিত হয়ে পোস্ট করুন।’ আরেকজন লিখেছেন, ‘বাবা-মা হলে সবাই জানিয়ে দেয়, তারা বাবা-মা হতে চলেছেন। ‘হয়তো’ ব্যবহার করাটা দৃষ্টিকটু। আবার অন্য ইঙ্গিতও দেয়।’তা ছাড়া নোবেলের বাবা হওয়ার খবরের পোস্টে তাকে নিয়ে অনেকে কটূক্তি করেছেন।

অনেকে তাকে ‘ভালো’ হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময়ের একজন তরুণ টিভি অভিনেতা লিখেছেন, ‘ভাই যা করছো তো করছই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

উল্লেখ্য, নোবেলের স্ত্রীর নাম সালসাবিল। সোশ্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা। তবে বিয়ের প্রায় সাত মাস পর এই খবর প্রকাশ্যে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন