বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

‘তারকাদের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চঞ্চল চৌধুরী- ছোটপর্দা, বড় পর্দার পর এখন ওটিটিও মাতাচ্ছেন। সব মাধ্যমেই সরব বিচরণ তার। গুণী এই অভিনেতা শুধু অভিনয় করেই ক্ষান্ত নন, মাঝে মাঝে নানা অনিয়ম-অসংগতির বিরুদ্ধেও কথা বলেন। এবার তিনি ক্ষোভ প্রকাশ করে জানালেন, লেখক, পরিচালক, প্রযোজকদের বাদ দিয়ে তারকার নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি করা ঠিক নয়। তিনি দাবি জানান, যার যার প্রাপ্তি তার তার হোক ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘একটা সময় পর্দায় লেখা হতো সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ বা হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ বা মামুনুর রশীদের নাটক বা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ বা সালাউদ্দিন লাভলুর নাটক। এ রকম মেনে নিতে আপত্তি নেই। কারণ যার লেখা তারই ডিরেকশন হলে এটা লেখা যায়। কিন্তু ইদানীং দেখি, দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে শিল্পীর নামে লেখা হয় অমুকের নাটক বা ওয়েব সিরিজ। যেহেতু শিল্পীদেরকেই দর্শকেরা বেশি চেনেন, সেই ব্যবসায়িক সুযোগটা নেবার জন্য এ রকম লেখা হচ্ছে।’

প্রশ্ন ছোড়ে দিয়ে চঞ্চল চৌধুরী লিখেন, ‘এবার বলুন তো একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেওয়া যায়। যেমন: গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘মনপুরা’ বা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’ আমি বলব, এটা ঠিক নয়। ‘তাকদীর’ সৈয়দ শাওকীর বা হইচইয়ের। আমি এতে অভিনয় করেছি মাত্র। লিখলে এটুকুই লিখবেন—চঞ্চল চৌধুরী অভিনীত ‘তাকদীর’।

নাটক-চলচ্চিত্রের চিত্রনাট্যকাররা বরাবরই আড়ালে থেকে যান। বিষয়টি স্মরণ করে এই অভিনেতা লেখেন, ‘চিত্রনাট্যকারদের কথা কী বলব? তারা তো সর্বদাই অবহেলিত। যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বেচা বন্ধ হোক। তারকাদের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক। এটা মনে রাখলেই চলবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE