1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘হ্যালো শুনছেন?’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

‘হ্যালো শুনছেন?’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নাটকের দৃশ্যে নিশো ও তিশা
এটা স্পষ্ট যে কাউকে ডাকা হচ্ছে। কিন্তু কে, কাকে, কোথায় ও কোন পরিস্থিতিতে ডাকছেন— সেটি এখনই স্পষ্ট করতে চাইছেন না সংশ্লিষ্টরা। শুধু এটুকু বলছেন, এটা একটা অদ্ভুত প্রেমের গল্প।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘হ্যালো শুনছেন?’। প্রধান দুটি চরিত্রে আছেন আফরান নিশো ও তানজিন তিশা।

রাসয়াত রহমান জিকোর গল্পে চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। তিন দিনে যার পুরো কাজটিই হয়েছে বৃষ্টির মধ্যে।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, “এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিন দিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। এটি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।”

‘হ্যালো শুনছেন?’-এ নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

ঈদুল আজহার সাত দিনে সিএমভির ব্যানারে ইউটিউবে ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে এক ডজন নাটক। যার মধ্যে অন্যতম আরিয়ানের নাটকটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন