1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টানা তিন দিন বৃষ্টিতে শুটিং! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

টানা তিন দিন বৃষ্টিতে শুটিং!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

‘হ্যালো শুনছেন?’ কে, কাকে, কোথায় এবং কোন পরিস্থিতিতে এভাবে ডাকছেন- সেটি এখনই স্পষ্ট করতে চাইছেন না সংশ্লিষ্টরা। তবে এটুকু জোর দিয়ে বলছেন, এটা একটা অদ্ভুত প্রেমের গল্প।

যে গল্পের নায়ক আফরান নিশো আর নায়িকা তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই ঈদ বিশেষ নাটকটির নাম ‘হ্যালো শুনছেন?’। রাসয়াত রহমান জিকোর গল্পে এটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। ‘হ্যালো শুনছেন?’-এ নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতার বয়ান, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন