1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঢাকার মগবাজার ওয়ারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যার পর বিকট শব্দে ওই এলাকা কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানান।

তারা বলেন, কয়েকটি ভবনের পিলার ধসে পড়েছে, কাচ ভেঙে পড়েছে সড়কে।

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেন।

পুলিশের রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, বড় বিস্ফোরণ হয়েছে। বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।তারা বিস্ফোরণের সূত্রপাত জানাবেন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা এসেছি। একটি ভবনের ফ্লোর এবং একতলার ছাদ ধসে পড়েছে বলে জেনেছি। বিস্ফোরণে আশপাশের ভবনের গ্লাস-দরজা ভেঙে পড়ে। রাস্তা দিয়ে যাওয়া দুটি বাসের গ্লাসও ভেঙে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় সাত জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, তিন তলা ভবনে বিস্ফোরণটি ঘটে। ভবনটির একাংশ ধসে গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া।

উদ্ধার তৎপরতার জন্য মগবাজার-মৌচাক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন