1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে একজন সফল খামারী রত্না সাজু মিয়া শিবগঞ্জ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শিবগঞ্জে একজন সফল খামারী রত্না সাজু মিয়া শিবগঞ্জ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 শিবগঞ্জ বগুড়া সংবাদদাতা|

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে আমতলীর পাকা রাস্তা পার হলেই সদর ইউনিয়নের ইউনিয়নের আলাদীপুর গ্রাম। গ্রামটিতে ঢুকলেই চখে পরবে এনএটিপি- প্রকল্পের গাভী পালন প্রদর্র্শণী। রহিমা আক্তার রত্না ওই খামারটির মালিক। শখের বসে ২০১২ সাল থেকে ৪টি গরু দিয়ে যাত্রা শুরুকরে এখন ২০টি গরু ও ৪টি ছোট বাছুরের বিশাল খামার তার।খামারের কারনে এলাকায় বেশ আলোচিত তিনি।

রত্নার খামারে তিনজন কর্মচারী কাজ করেন। প্রত্যেককে ১০ থেকে ১২ হাজার টাকা করে বেতন দিতে হয়। এখন তাঁর কোনো ব্যাংক লোনও নেই। গ্রামের বাড়ির পাশেই তিনি খামারটি স্থাপন করেছেন।

তিনি সরকারের কাছ থেকে কোনো সহায়তার পাশাপাশি উন্নত মানের ভ্যাকসিন সরবরাহ করার দাবী জানান। রত্নার কাছ থেকে পরামর্শ নিয়ে এলাকার অনেকেই এ কাজ করছেন আর তাতে সফলতাও পেয়েছেন। চলমান উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারিত্বের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিগত ২০১২ সালের প্রথম দিকে রত্না চারটি গরু পালন শুরু করেন। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের গাভী রয়েছে। গাভী গুলোর মধ্যে ৬ টি গাভী প্রতিনিয়ত দুধ দেয়। গাভী গুলো থেকে তিনি প্রতিদিন ৮০ লিটার দুধ পান। বছরে তিনি প্রায় ৪৫ লক্ষ টাকার দুধ বিক্রি করে থাকেন।প্রতি বছরই ঈদুল আযহার আগে নিজেদের খামারে পালন করা বিভিন্ন প্রজাতির ষাড় বিক্রি করে ভালো আয় করে থাকেন। চলতি বছরে ঈদে বিক্রির জন্য বড় দুটি ষাড় লালন পালন করছেন।

একটির নাম মন্ডল ওজন দেড় টন, অপরদিন নাম সুন্দর ওই দুটি ষাড়ের দাম হাকা হচ্ছে ২৭ লক্ষ টাকা। বিগত কয়েক বছর ধরে নিজ খামারে পালন করা গরু বিক্রি করে এখন সফল ব্যবসায়ীদের একজন তিনি। দুই সন্তানের জননী তিনি। স্বামী আবু জাফর এক পল্লী চিকিৎসক। স্বামী আবু জাফরের সার্বিক সহায়তায় তিনি গরু পালন করে সফলতার স্বপ্ন বুনছেন।

গরু পালন করে সফল গৃহিনী থেকে আজ তিনি সফল খামারী। রত্নার সাথে কথা বল্লে তিনি জানান, আট বছর আগে শখের বসে গরু পালন শুরু করেছিলাম। এখন আমার খামারে ২৪ টি গরু আছে। আমি এক জন সফল খামারী হতে চাই। এবিষয়ে ইউএলও ডাঃ জাফরিন জানান, খামারটি নিয়মিত পরির্দশন করি, তাকে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন