1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

বিরামপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। (২৩ জুন) বুধবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু কেক কেটে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম- সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান ও আঃ রাজ্জাক মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন