1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অন্তর্জালে যুক্ত হলেন মিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অন্তর্জালে যুক্ত হলেন মিম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মিম বলেন, প্রযুক্তি ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসার অনুপ্রেরণা দিতেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি
দীপংকর দীপন পরিচালিত সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’-এ যুক্ত হলেন বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

মিমের অভিনীত চরিত্র প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, “এই সিনেমায় সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তার চরিত্রে থাকবে নানান উত্থান-পতন ও নাটকীয়তা।”

অন্য দিকে মিম বলেন, “প্রযুক্তি ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসার অনুপ্রেরণা দিতেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। এ ধরনের গল্প ও চরিত্র আমাদের সিনেমায় আগে আসেনি। আশা করি দারুণ একটি কাজ হবে।”

সিনেমাটির নায়ক চরিত্রে এর আগে চুক্তিবদ্ধ হন সিয়াম আহমেদ।

‘অন্তর্জাল’-এর গল্প প্রসঙ্গে পরিচালক দীপংকর দীপন জানান, আগামী দিনের যুদ্ধ হবে সাইবারে। এ দেশের যোদ্ধারা তার জন্য কি প্রস্তুত? ছবিতে একদল প্রযুক্তিপাগল তরুণকে দেখা যাবে। সিয়াম সেই দলের একজন সদস্য। চরিত্রের নাম লুমিন।

এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’-এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হচ্ছে ছবিটি। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। শুটিং শুরু হবে ২৪ জুন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন