1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথমবার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

প্রথমবার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দীর্ঘ ক্যারিয়ারে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন সালমান খান। এবার প্রথমবারের মেতো বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন বলিউড ‘ভাইজান’। জানা যায়, ভারতীয় ইতিহাসের অবিশ্বাস্য এক সত্য ঘটনা উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে অ্যাকশন ও থ্রিলারধর্মী এই সিনেমাটি।

ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, পরিচালক রাজকুমার গুপ্তার এই সিনেমায় সালমানকে দেখা যাবে ‘ব্ল্যাক টাইগার’ খ্যাত ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের ভূমিকায়। যিনি ভারতের সেরা গুপ্তচর হিসেবে গণ্য হন। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, পরিচালক রাজকুমার গুপ্তা গত ৫ বছর ধরে তার জীবন নিয়ে গবেষণা করছেন।

অবশেষে তিনি এমন চিত্রনাট্য তৈরি করতে পেরেছেন যা রবীন্দ্র কৌশিকের অর্জন ও উত্তরাধিকারের বিচার করে। সালমানকে নাকি এই চিত্রনাট্যও শুনিয়েছেন পরিচালক। ইতিমধ্যে সিনেমাটি করার জন্য সম্মতি জানিয়েছেন টাইগার।

গণমাধ্যমের সেই প্রতিবেদন থেকে জানা যায়, রবীন্দ্র কৌশিক ১৯৭৪ সালে নবী আহমেদ শাকির নামে ছদ্মবেশে পাকিস্তানে প্রবেশ করেন। এরপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এর মাত্র কয়েক বছরের মধ্যে পাকস্তানি আর্মির মেজর পদে প্রমোশন পান। কিন্তু ১৯৮৩ সালে ধরা পরে যান রবীন্দ্র কৌশিক। এরপর গ্রেপ্তার হন। পরে তার মৃত্যুদণ্ডের রায় হয়। যদিও পরে সেই রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। সবশেষ ২০০১ সালে পাকিস্তানের এক জেলে মৃত্যু হয় ভারতীয় এই গুপ্তচরের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন